1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মিয়ানমারের কৌশল কি বন্ধ করতে পারবেন ট্রাম্প? কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, গুরুতর আহত ২ গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার স্থানীয় সরকার নির্বাচন: ভোটে আবার ‘আ.লীগ আঁতাত’ ইরানের সঙ্গে বৈঠকের নেতৃত্বে সৌদি প্রিন্স খালিদ বিন সালমান ’কমিউনিটি ইসলামিক’ চালু করল কমিউনিটি ব্যাংক আন্তর্জাতিক চাপের মুখে কোন দিকে যাবে ইসরায়েলের পরিস্থিতি? ভুয়া বিল দেখিয়ে রেলওয়ের ৯৭ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনা …

ওবামার বিজয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার হবে: শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ১৬৯ Time View

লাওস সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২য় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় মেয়াদে ওবামা দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেছেন।

স্থানীয় সময় দুপুর দেড়টায় লাওসের প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজকালে ওবামার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবর জানতে পেরে তাকে এ অভিনন্দন জানান।

একইভাবে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বারাক ওবামার কাছে পাঠানো এক অভিনন্দনবার্তার উদ্ধৃতি দিয়ে জানান, শেখ হাসিনা বলেছেন ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যে বিরাজমান হৃদ্যতাপূর্ণ বন্ধুত্ব, সমঝোতা ও সহযোগিতা জোরদারের অপেক্ষায় আছি।`

সরকারি সফরে বর্তমানে ভিয়েনতিয়েনে অবস্থানরত শেখ হাসিনা ওবামার বিজয়কে গণতন্ত্রের এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার সংগ্রামের বিজয় হিসেবে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রথম প্রহরে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ।সর্বশেষ ফলাফলে ওবামা ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি পান ২০৩টি ভোট।আর এবারের বিজয়ী হওয়ার মাধ্যমে আরও ৪বছরের জন্য ওবামা হোয়াইট হাউসের বাসিন্দা হলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার হ্যানয়ে যান এবং সেখান থেকে রোববার লাওসের রাজধানী ভিয়েনতিয়েন-এ আসেন। ছয়দিনের ভিয়েতনাম ও লাওস সফর শেষে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ