1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯

আনন্দমেলায় রুনা লায়লা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৬ Time View

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।এবারের ‘আনন্দমেলা’র উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা— এসব আয়োজনেই সেজেছে অনুষ্ঠানটি।

এবারের আয়োজনে থাকছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।
‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ শিরোনামের বিখ্যাত গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ইমরান ও কনার কণ্ঠে থাকছে ডুয়েট গান। এছাড়াও অনুষ্ঠানটিতে ফোক গান পরিবেশন করেছেন সালমা, ঐশি ও গামছা পলাশ।

জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী।
বিভিন্ন হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে থাকছে কয়েকটি নাটিকা। আরো থাকছে শাওন মজুমদার, রাইসা সুলতানা ও তারেক মাহমুদের কৌতুক পরিবেশনা।

এছাড়াও অনুষ্ঠানটিতে কাওয়ালি গান পরিবেশন করবেন সমীর হোসেন কাওয়াল ও তার দল। মাহবুবা ফেরদৌস, মনিরুল হাসান ও হাসান রিয়াদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ