1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

বৃহস্পতিবার সিলেট থেকে এরশাদের নির্বাচনী প্রচারণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ নভেম্বর, ২০১২
  • ১৭৫ Time View

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার সিলেট থেকে একক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

জাতীয় পার্টি সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ইশরাক হোসেন শামীম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানযোগে এরশাদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর দুপুর ১টায় হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ।’’

তিনি আরও বলেন, ‘‘ওই দিন দেড়টায় সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলন করবেন এরশাদ। এরপর বিকেল ৩টায় সড়কপথে সিলেট ত্যাগ করবেন সাবেক তিনি।’’

সিলেট সফরকালে এরশাদের সঙ্গী হিসেবে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, বাণিজ্যমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক প্রমুখ। ‍

এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এরশাদের সঙ্গে থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ