1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ টসে জিতে ব্যাট করবে বাংলাদেশ বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে মেক্সিকোর জেলখানায় সংঘাত: এক শিশুসহ নিহত ১০, আহত ১৬ | Boishakhi Online মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস কোরিয়ান ব্যাংক হ্যাকারের পরিচয় মিলছে ক্লড সেশন থেকে নানা পাটেকরের মৃত্যুতে তনুশ্রীর মন্তব্য, ‘শয়তানকে ঈশ্বরই শেষ করেছেন’

নতুন আঙ্গিকে আসছে তাহসানের পুরনো সাত গান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ Time View

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। নতুন গান প্রকাশের পাশাপাশি টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। তবে এবার নিজের ভক্ত শ্রোতাদের জন্য নিজের গাওয়া পুরোনো সাতটি গান নতুন করে সংগীতায়োজন করছেন তিনি। নতুন আঙ্গিকে প্রকাশ করা হবে পুরনো সাতটি গান।

এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। যেসব গান করব সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু আমার খুব প্রিয় গান।
আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে, দেখা গেল সেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনঃপুত হয়নি। তাই গানগুলো আমার নিজের মতো করে শ্রোতাদের কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি।’

তাহসানের সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসাবে প্রকাশ করা হবে।
শিল্পী জানিয়েছেন, এরই মধ্যে সংগীতায়োজনসহ সব কাজ শেষ।

এদিকে ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে তাহসানের গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি সিনেমার গান। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমার জন্য গানটি গেয়েছেন এ শিল্পী। এ ছাড়া তাহসান জানিয়েছেন, ‘দাগি’ নামে একটি সিনেমার জন্যও গান করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ