1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ টসে জিতে ব্যাট করবে বাংলাদেশ বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে মেক্সিকোর জেলখানায় সংঘাত: এক শিশুসহ নিহত ১০, আহত ১৬ | Boishakhi Online মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস কোরিয়ান ব্যাংক হ্যাকারের পরিচয় মিলছে ক্লড সেশন থেকে নানা পাটেকরের মৃত্যুতে তনুশ্রীর মন্তব্য, ‘শয়তানকে ঈশ্বরই শেষ করেছেন’

মেক্সিকোর জেলখানায় সংঘাত: এক শিশুসহ নিহত ১০, আহত ১৬ | Boishakhi Online

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন

ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে কয়েদিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১৬ জন গুরুতর আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিনালোয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ৯ জন ওই কারাগারের কয়েদি এবং বাকি একজন অপ্রাপ্তবয়স্ক শিশু, যে পরিবারিক পরিদর্শনের অংশ হিসেবে বন্দি স্বজনের সঙ্গে দেখা করতে এসে প্রাণ হারায়।

সিনালোয়া অঙ্গরাজ্যের মাজাতলান শহরের 'এল কাস্তিয়ো' কারাগারে হঠাৎ এ সহিংসতা ছড়িয়ে পড়ে। অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিব সিনুহে তেলেস এক ভিডিও বার্তায় জানান, খবর পেয়ে যৌথ নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারাগারের পরিবেশ শান্ত রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সদস্য মোতায়েন রাখা হয়েছে।

কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। সেই সঙ্গে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন স্থানীয় সমাজকল্যাণ কর্মকর্তারা।

উল্লেখ্য, সিনালোয়া এলাকাটি কুখ্যাত মাদক পাচারকারী 'সিনালোয়া কার্টেল'-এর অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাতের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির নাগরিকদের যে অঞ্চলগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে, তার মধ্যে সিনালোয়া অন্যতম। তবে এই কারারুদ্ধ সহিংসতার নেপথ্যে মাদক চক্রের কোন্দল ছিল কি না, তা এখনও স্পষ্ট করেনি কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ