1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ওমরাহ পালন করলেন কেয়া পায়েল ৩৪৬ রানে থামল বাংলাদেশ ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর এবারও জুটল না নোবেল: ট্রাম্পের জেতার ‘আশা’ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাবে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা ট্রাম্পের আবুধাবি টেস্ট: সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ নিম্নমানের যাত্রীসেবায় ক্ষুণ্ন হচ্ছে ঢাকা বিমানবন্দরের বৈশ্বিক ভাবমূর্তি আবধাবি টেস্ট: দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টাইগাররা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলছে। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা ১২টায়।

দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অধারাবাহিক হলেও জায়গা ধরে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম। স্কোয়াডে ফেরার পর একাদশেও আছেন স্পিনার নাঈম হাসান। তার সঙ্গে অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ স্পিন বিভাগ সামলাবেন। একাদশে দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

প্রথমবারের মতো আফগানদের টেস্টে নেতৃত্ব দিতে নেমেছেন রহমত শাহ। তার দলে তিনটি করে স্পিন ও পেস অপশন রাখা হয়েছে। দু’দল এখন পর্যন্ত দুই বার টেস্টে মুখোমুখি হয়ে ফিফটি-ফিফটি ফল। বাংলাদেশ ও আফগানরা জিতেছে একটি করে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ