1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ টসে জিতে ব্যাট করবে বাংলাদেশ বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে মেক্সিকোর জেলখানায় সংঘাত: এক শিশুসহ নিহত ১০, আহত ১৬ | Boishakhi Online মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস কোরিয়ান ব্যাংক হ্যাকারের পরিচয় মিলছে ক্লড সেশন থেকে নানা পাটেকরের মৃত্যুতে তনুশ্রীর মন্তব্য, ‘শয়তানকে ঈশ্বরই শেষ করেছেন’

ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, মনে করেন ৫৭% মার্কিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ Time View

মার্কিন নির্বাচনে ভূমিধস জয় নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারসহ নানা বিতর্কিত সিদ্ধান্তে ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথায় জনপ্রিয়তা কমতে শুরু করেছে তার।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ইপসোস পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী, ৫৭ শতাংশ মার্কিনি মনে করেন, দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

জরিপ অনুযায়ী, মার্কিন ভোটারদের মাঝে এক মাসের মধ্যেই ট্রাম্পকে সমর্থনের হার ৪৫ শতাংশে নেমে এসেছে।
৫৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন।

এই এক মাসে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করছে ৪৩ শতাংশ মার্কিন, ৪৮ শতাংশ বিরোধিতা করছে। এর মধ্যে তীব্র বিরোধিতা করছে ৩৭ শতাংশ, তীব্র সমর্থন দিচ্ছে ২৭ শতাংশ। জরিপ অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ রিপাবলিকান ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছে, ৯০ শতাংশ ডেমোক্র্যাট বিরোধিতা করছে।
স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ তাঁর পদক্ষেপগুলোর পক্ষে থাকলেও অর্ধেকের বেশি এর বিরোধিতা করছে।

সূত্র : এএফপি, বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ