1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ টসে জিতে ব্যাট করবে বাংলাদেশ বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে মেক্সিকোর জেলখানায় সংঘাত: এক শিশুসহ নিহত ১০, আহত ১৬ | Boishakhi Online মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস কোরিয়ান ব্যাংক হ্যাকারের পরিচয় মিলছে ক্লড সেশন থেকে নানা পাটেকরের মৃত্যুতে তনুশ্রীর মন্তব্য, ‘শয়তানকে ঈশ্বরই শেষ করেছেন’

ভেনিজুয়েলার ১৭৭ অবৈধ অভিবাসীকে গুয়ানতানামো পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯১ Time View

অবৈধ অভিবাসন ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ব্যাপক ধরপাকড় অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অভিবাসী হিসেবে ধরা পড়া ভেনিজুয়েলার ১৭৭ জন নাগরিককে গুয়ানতানামো বে কারাগারে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার তারা একটি বিমানে নিজেদের দেশে পৌঁছেছেন। খবর সিএনএনের।

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, তাদের ভেনিজুয়েলায় স্থানান্তরের জন্য শুরুতে হন্ডুরাসে পাঠানো হয়েছিল। অবৈধ অভিবাসন ঠেকাতে চলা অভিযানে ধরা পড়া অভিবাসীদের একটি অংশকে গুয়ানতানামো বে কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ভেনিজুয়েলানদের দেশে পাঠানোর পর নৌঘাঁটিটি প্রায় খালি হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ কর্মসূচির বন্দিদের রাখার জন্য বানানো কুখ্যাত কিউবা ঘাঁটিতে অভিবাসীদের পাঠানোর বৈধতা নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন উঠেছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) ভাষ্য, গুয়ানতানামো বেতে যেসব ভেনিজুয়েলানকে পাঠানো হয়েছিল, তাদের সঙ্গে ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সম্পর্ক রয়েছে, যে অপরাধচক্রটির যাত্রা হয়েছিল ভেনিজুয়েলার একটি কারাগারে।

ভেনিজুয়েলা সরকার এক বিবৃতিতে বলেছে, যেসব ভেনিজুয়েলানকে অন্যায়ভাবে গুয়ানতানামো নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের ফেরত দিতে ভেনিজুয়েলা অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ