1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আকস্মিক অবসরে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা স্টয়নিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ Time View

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তার অবসরের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

নিজের অবসর নিয়ে স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই ক্রিকেট খেলার যাত্রা চিল অসাধারণ, প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করা , এটি সবসময়ই আমার জন্য একটি গর্বের বিষয় হয়ে থাকবে।

টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিতে তার অবসর নেওয়া বলের জানিয়েছেন স্টয়নিস। তিনি বলেন, ‘এটি আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না, তবে আমি মনে করি এটি সঠিক সময়, যাতে আমি ওডিআই থেকে সরে দাঁড়িয়ে আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে সম্পূর্ণ মনোযোগ দিতে পারি। রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) এর সাথে আমার সম্পর্ক চমৎকার এবং তার সমর্থনকে আমি অত্যন্ত মূল্যায়ন করি।’

স্টয়নিসের অবসরে অস্ট্রেলিয়ান প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘স্টয়নিস গত দশ বছর ধরে আমাদের ওডিআই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন।
তিনি শুধু ভালো খেলোয়াড়ই নন, একজন অসাধারণ ব্যক্তিত্বও। তার ওডিআই ক্যারিয়ার এবং সমস্ত অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত।’

২০১৫ সালে তার অভিষেক হওয়ার পর থেকে স্টয়নিস ৭১টি ওয়ানডে ম্যাচ খেলেন। তাকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলেও রাখা হয়েছিল।
তবে তার আকস্মিক অবসরের ঘোষণায় এখন দলে পরিবর্তন আনতে হবে।

স্টয়নিস সর্বশেষ গত নভেম্বরে পাকিস্তান সফরের দলে ছিলেন। এই ফরম্যাটে তার রান ১৪৯৫ এবং ৪৮ উইকেট। স্টয়নিস ২০২৩ সালের বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ