1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শুরু আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’র বিজয়ীদের পুরস্কার দিল মিডল্যান্ড ব্যাংক ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানি নিষ্পত্তির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

তারা থাকলে আমি থাকব না : বাটলার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৬ Time View
পিটার বাটলার কোচ থাকলে অনুশীলন করবেন না সাবিনা খাতুন-মাসুরা পারভীনসহ ১৮ ফুটবলার। ইংলিশ কোচও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তবে ১৮ জন নন, সুনির্দিষ্ট কজন দলে থাকলে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না তিনি।

আজ বিকেলে বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের স্পষ্ট অবদান জানিয়ে দিয়েছেন বাটলার।

বাফুফের বিশেষ কমিটিকে তিনি জানিয়েছেন, হয় তারা থাকবে, নয়তো আমি। নারী দলের কোচ বলেছেন, ‘আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি, সমঝোতার কোনো সুযোগ নেই। এটা কর্তৃপক্ষের পছন্দ, হয় তারা থাকবে, নয়তো আমি থাকব।’ 

তার বিরুদ্ধে কজন খেলোয়াড় মিথ্যা অভিযোগ করেছেন বলে জানিয়েছেন বাটলার।

ইংলিশ কোচ বলেছেন, ‘নির্দিষ্ট কয়েকজন ডাহা মিথ্যা বলছে একটা ভবনে বসে, যেখানে বাফুফে তাদের খাবার, আবাসন সব কিছু দেয়। বিষয়টি আমার কাছে একেবারেই অবিশ্বাস্য যে, তারা এটা এলাও করছে। যে কথাগুলোর মধ্যে কোনো সত্য নেই, ভিত্তি নেই, মিথ্যা গল্প, কান্না, যেগুলো একেবারেই নির্বোধের কাজ। এটা বন্ধ হওয়া উচিত।
বন্ধ হতে হবে।’ 

খেলোয়াড়দের নাম সুনির্দিষ্ট করে বিশেষ কমিটির কাছে জানিয়েছেন বাটলার। তিনি বলেছেন, ‘আমি তাদেরকে (তদন্ত কমিটি) নামগুলো দিয়েছি। নির্দিষ্ট কিছু নাম। তাদের কথার কোনো ভিত্তি নেই।

ডাহা মিথ্যা বলছে। আমি এদেরকে অনুশীলন করাব না, যদি আমি কোচ থাকি। যদি তাদের এবং আমার মধ্যে বেছে নিতে হয় (বাফুফেকে), তাহলে সেটাই হোক। আমি বড় হয়েছি, আমার চওড়া কাঁধ আছে (দায়িত্ব নেওয়ার)। আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আমি তাদের কোচ। তারা এখান যেভাবে পারফরম করছে, এভাবে চললে তাদের রাস্তায় নেমে যেতে হবে। তারা কি আসলেই বুঝতে পারছে, এভাবে মিথ্যা বলে চলা যায় কি না। তারা ভাগ্যবান মেয়ে। টানা দুইবার সাফ জিতে নির্বোধের মতো কথা বলছে!’ 

দক্ষিণ এশিয়ান ফুটবলে বাংলাদেশ রাজত্ব করলেও খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা নেই বলেই বিদেশের লিগে খেলতে পারেন না এমনটি জানিয়েছেন বাটলার। তিনি বলেছেন, ‘কজন বাংলাদেশি মেয়ে বিদেশের লিগে খেলে? তারা পারে না, কেননা, তাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। সেটাই কিন্তু বর্তমান সময়ে প্রতিফলিত হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ