1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ব্রাভোর রেকর্ড ভেঙে সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ Time View
স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রশিদ খান। মঙ্গলবার সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসের দুনিত ভেল্লালাগেকে আউট করে ডোয়াইন ব্রাভোর ৬৩১ উইকেটের রেকর্ডকে ছাড়িয়ে যান এমআই কেপটাউন অধিনায়ক রশিদ।

২৬ বছর বয়সী আফগান স্পিনার রশিদ খানের টি-টোয়েন্টি অভিষেক হয় ২০১৫ সালের অক্টোবরে। এই ফরম্যাটে খেলেছেন ৪৬১ ম্যাচ।

এখন হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো। ৫৮২ ম্যাচ তিনি পেয়েছেন ৬৩১ উইকেট। যা ম্যাচের দিক থেকে রশিদের থেকে ১২১টি বেশি।
রেকর্ড গড়ার পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিদ খান বলেন, ‘এটি দারুণ এক অর্জন। যদি ১০ বছর আগে আমাকে জিজ্ঞেস করতেন, আমি এখানে পৌঁছাতে পারব কিনা, আমি বলতাম আমি এ নিয়ে ভাবি না। আফগানিস্তানের কারো এই  স্তরে পৌঁছানো সত্যিই গর্বের। (ব্রাভো) টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার।

এটা একটি বিশাল সম্মান এবং আমি ভবিষ্যতে আরো ভালো করতে চাই।’ 

এদিন ব্রাভোকে টপকে যাওয়ার পর আরো একটি উইকেট নিয়েছেন রশিদ। দিনেশ কার্তিককে আউট করে তার উইকেট সংখ্যা এখন ৬৩৩। অধিনায়কের রেকর্ড গড়ার ম্যাচটি ৩৯ রানে জিতে ফাইনালে উঠে গেছে কেপটাউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ