1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের ঘরোয়া লিগের সূচি নিয়ে দ্বন্দ্ব চলছেই, পেছালো দ্বিতীয় রাউন্ডের খেলা শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয় চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা ফেরত পাবেন ৫০ লাখ টাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এনপিএসবি ও বাংলা কিউআর সেবা চালু অপরাধের তথ্য জানাতে বিশেষ ওয়েবসাইট ‘সেভ রংপুর’ চালু কাউন্সিলর একরাম হত্যা : অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ১০ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বাংলাদেশ পুলিশ

সাকিবকে ফেরাতে আরেকবার চেষ্টা করবেন বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৯৩ Time View

ক্যারিয়ারের শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই চাওয়া পূর্ণ হয়নি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলা হয়নি। চলমান বিপিএলেও খেলা হচ্ছে না বাংলাদেশি অলরাউন্ডারের।

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তাই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অনিশ্চয়তার মধ্যে তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে পাওয়া যাবে কিনা সেই প্রশ্নও উঠেছে। তবে তাকে পাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আরেকবার কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

বিপিএলের ম্যাচ দেখতে এসে মিরপুরে সাংবাদিকদের ফারুক বলেছেন, ‘আমি আমার জায়গা থেকে সাকিবকে ফেরাতে আরেকবার চেষ্টা করব। কিন্তু আপনারা জানেন, পুরো বিষয়টা সরকারের ওপর নির্ভরশীল।’

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলার প্রসঙ্গে ফারুক বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি দেশের বাইরে। এখন বিপিএলের মধ্যে নির্বাচকদের সঙ্গে এ বিষয়ে (সাকিবের থাকা বা না থাকা) আলোচনায় বসব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ