1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৪০ : মৃত্যু ১ দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি

কমলার অক্টোবর বিতর্কের আহ্বান প্রত্যাখ্যান ট্রাম্পের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ Time View


ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৪(বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে অক্টোবরে দ্বিতীয় বিতর্কে অংশ নিতে কমলা হ্যারিসের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইতোমধ্যে কয়েকটি রাজ্যে আগাম নির্বাচন চলছে। তাই দ্বিতীয় বিতর্কের জন্যে এটি খুব দেরি হয়ে গেছে।
এর আগে কমলা হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, সম্প্রচার কেন্দ্র সিএনএন থেকে ২৩ অক্টোবর একটি বিতর্কে অংশ নেয়ার আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের প্রধান জেন ও’ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেছেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বিতর্ক দেখার সুযোগ আমেরিকান জনগণের প্রাপ্য।
এছাড়া কমলাও এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘আমি আশা করি (ট্রাম্প) আমার সাথে যোগ দেবেন’।
এ প্রেক্ষিতে শনিবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলে, এর একটি ভালো বিনোদন মূল্য রয়েছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। কারণ কিছু রাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।
উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন, জুনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি যখন বিতর্ক করেছিলেন সিএনএন তখন ন্যায্য অবস্থানে ছিল। এবার নাও থাকতে পারে।
উল্লেখ্য, জুনের ওই বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেন(৮১) ব্যর্থ হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন।
শেষপর্যন্ত তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ান এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন।
বাইডেন সরে দাঁড়ানোয় ট্রাম্প(৭৮) হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচনী প্রার্থী। কারণ কমলা হ্যারিসের বয়স ৫৯ বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ