1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৪০ : মৃত্যু ১

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জার্মান সরকারের সহযোগিতা চেয়েছেন ফাওজুল কবির খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ Time View


ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বাংলাদেশে লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জার্মান সরকারের সহযোগিতা চেয়েছেন।
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম স্ট্রটার উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা চান।
আজ মঙ্গলবার রাজধানীর রেল ভবনে উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যোগদান করায় ফাওজুল কবির খানকে রাষ্ট্রদূত শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফাওজুল কবির এ সময় বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোগান্তি লাঘব এবং জনপ্রত্যাশা পূরণ এ সরকারের প্রধান লক্ষ্য।
রাষ্ট্রদূত জার্মান রেলওয়ে বিভাগের সাথে আলোচনা করে বাংলাদেশে লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক(এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। এই এমওইউ স্বাক্ষরিত হলে প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও নীতি সহায়তা দেয়া সম্ভব হবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
এ সময়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ