1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু

মোদি-বাইডেন ফোনালাপ ‘বাংলাদেশ’ প্রসঙ্গ ভারত তুলে ধরলেও বিবৃতিতে কিছু বলেনি যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১২২ Time View

বাংলাদেশ
‘বাংলাদেশ’ প্রসঙ্গ ভারত তুলে ধরলেও বিবৃতিতে কিছু বলেনি যুক্তরাষ্ট্র
মোদি-বাইডেন ফোনালাপ
‘বাংলাদেশ’ প্রসঙ্গ ভারত তুলে ধরলেও বিবৃতিতে কিছু বলেনি যুক্তরাষ্ট্র

‘বাংলাদেশ’ প্রসঙ্গ ভারত তুলে ধরলেও বিবৃতিতে কিছু বলেনি যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৩:১৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ | ১৩:৪০

FacebookXWhatsAppLinkedInTelegramMessengerEmail
–
অ
+
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সোমবার ফোন করেছিলেন। সেই ফোন আলাপে ‘বাংলাদেশ’ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারত। তবে ওই ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে উঠে আসেনি বাংলাদেশ প্রসঙ্গ।

কোনো দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক বা আলোচনার বিষয়বস্তু সাধারণত তুলে ধরা হয় আনুষ্ঠানিক বিবৃতিতে। টেলিফোনে বাইডেন ও মোদির আলাপের পর ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরা হয়। তবে এ ব্যাপারে কিছুই বলেনি যুক্তরাষ্ট।
SAMAKAL | GET THE LATEST ONLINE BANGLA NEWS

ফোনালাপের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে যে পোস্ট করেছেন তাতে লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মতবিনিময় করেছি।

তিনি আরও লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া একই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতেও একই প্রসঙ্গ উল্লেখ করা হয়।
তবে ওই ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে মোদির পোলান্ড ও ইউক্রেন সফর এবং জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের বিষয়ে আলোচনার কথা উঠে এসেছে। কোথাও বাংলাদেশের কোনো প্রসঙ্গই আসেনি।

হোয়াইট হাউস বিবৃতিতে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে কথা বলেছেন বাইডেন। এ সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন বাইডেন। যুদ্ধ বন্ধ এবং ইউক্রেনে জ্বালানি ও মানবিক সহায়তার জন্য নরেন্দ্র মোদির প্রশংসা করেন বাইডেন। জাতিসংঘ সনদের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে দুই দেশের সংঘাত সমাধানের প্রতিশ্রুতি দেন তারা।

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি রক্ষায় ভূমিকা রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন দুই দেশের নেতা। এছাড়া সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে মোদির সঙ্গে আলোচনার কথা এসেছে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ