1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু

আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৩১ Time View


৫ই আগস্ট এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টানা ১৫ বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র কায়েমের ফলে ছাত্র-জনতার রোষানলে পড়ে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারত পালিয়ে যেতে বাধ্য হন। কার্যত তার আমলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন এবং ন্যায়বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ