1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনলাইন জুয়ায় হেরে নিজস্ব ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেফতার ৬ সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View


ঢাকা, ২৫ আগস্ট, ২০২৪ (বাসস): রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের গৌরবময় সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ গণমাধ্যমে পাঠানো অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে ঈর্ষণীয় সম্মান বয়ে আনছে তাতে আমি অভিভূত ও গৌরবান্বিত। তিনি বলেন, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট দলের সুদৃড় মনোবল ও ক্রীড়া নৈপূণ্য আরও একধাপ এগিয়ে গেল। অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বি দলগুলোকে হারিয়ে দেশের মুখকে আরও উজ্জল করতে সক্ষম হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ