1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনলাইন জুয়ায় হেরে নিজস্ব ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেফতার ৬ সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১১ Time View


সু‍প্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী ১ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি ২২ আগস্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্তি হিসেবে সম্পদের হিসাব বিবরণীর একটি ফরমও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের ১৩ আগস্টের এক স্মারকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সব বিচার বিভাগীয় কর্মকর্তারা এবং তাঁদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে সংযুক্ত ফরম অনুযায়ী রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে দাখিল করার জন্য প্রধান বিচারপতি অভিপ্রায় ব্যক্ত করেছেন। এমতাবস্থায় সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ