1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারা দেশে বজ্র ও ভারী বৃষ্টির আভাস সীমিত লোকবলে চলছে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গামাটির শিরোপা জয় বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু অনলাইন জুয়ায় হেরে নিজস্ব ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেফতার ৬ সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০৩ Time View

ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির সিনিয়র ফিল্ড কমান্ডার নিহতের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে দেড় শতাধিক রকেট হামলা করেছে হিজবুল্লাহ। সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি ও আপার গ্যালিলিও এলাকায় এ হামলা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলের শহরে বিমান হামলার সাইরেন বেজেছে। বিকালের দিকে লেবানন থেকে প্রায় ৪০টি বেশি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কানের প্রচারিত ফুটেজে দেখা গেছে, লেবাননের সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সাফেদসহ বিভিন্ন শহরে অসংখ্য রকেট প্রতিহত করা হয়েছে।

ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে দুজন হয়েছেন। লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র খোলা মাঠে পড়েছে। এতে বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে।

এর আগে বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে একই দিনে ১৭০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সকাল থেকে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ৮ মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ