1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ওমরাহ পালন করলেন কেয়া পায়েল ৩৪৬ রানে থামল বাংলাদেশ ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর এবারও জুটল না নোবেল: ট্রাম্পের জেতার ‘আশা’ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাবে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা ট্রাম্পের আবুধাবি টেস্ট: সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ নিম্নমানের যাত্রীসেবায় ক্ষুণ্ন হচ্ছে ঢাকা বিমানবন্দরের বৈশ্বিক ভাবমূর্তি আবধাবি টেস্ট: দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

ভারতের নাগরিক হিসেবে প্রথমবারের মতো ভোট দিলেন অক্ষয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০৩ Time View

বলিউড অভিনেতা অক্ষয় কুমার প্রথমবারের মতো ভারতের নাগরিক হিসেবে ভোট দিলেন। ২০২৩ সালের ১৫ আগস্ট কানাডার পাসপোর্ট ও নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব পান অক্ষয় কুমার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিলেন অক্ষয় কুমার। আজ সকাল ৭টায় ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান তিনি।

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অক্ষয়। তিনি বলেন, ‘আমি আমার ভারতের উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দিয়েছি এবং সমস্ত ভোটারদের এটি মাথায় রাখা উচিত এবং তাদেরও সঠিক প্রার্থীকে ভোট দেওয়া উচিত। ভোট দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। খুব ভালো বোধ করছি।’

মুম্বাইতে ভোট প্রদানের সংখ্যা কম হওয়া নিয়েও প্রশ্ন করা হলে অক্ষয় বলেন, তিনি যখন তার পোলিং বুথে পৌঁছেছিলেন তখন বুথে প্রায় ৫০০-৬০০ লোক ছিল। তিনি আত্মবিশ্বাসী যে, লোকেরা বাড়ির বাইরে বেরিয়ে আসবে এবং ভোট দেবে।

রীতিমতো লাইন দিয়ে ভোট দিতে দেখা যায় অক্ষয় কুমারকে। একজন তারকা হয়েও তিনি কেন লাইন দিলেন সেই প্রশ্ন করা হলে, খিলাড়ি অভিনেতা মজার ছলে বলেন , ‘তো কী করতাম? লাইন ভেঙে আগে চলে যেতাম?’

২০২৩ সালের ৭৭তম স্বাধীনতা দিবসের দিন ভারতের নাগরিকত্ব পাওয়ার কথা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। ভারতের পাসপোর্ট শেয়ার করে তিনি লেখেন, ‘মন আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি’।

কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে একসময় কম ট্রোলের কারণে পড়তে হয়নি তাকে। এমনকি, ডাকা হত কানাডা কুমার নামেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ