1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জাহাঙ্গীর গেটে উল্টে গেল লরি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪০ Time View

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় দ্রুতগামী একটি সিমেন্ট মিক্সার লরি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কে উল্টে গেছে।

রোববার (১৯ মে) দিবাগত রাতে মহাখালী বিএএফ শাহিন স্কুলের সামনে জাহাঙ্গীর গেট মোড়ে বিজয় সরণি সড়কের দিকে লরিটি উল্টে যায় ।

পরে পুলিশের উদ্ধারকারী বড় রেকার গাড়ি দিয়ে লোডেড সিমেন্ট মিক্সার লরিটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এতে করে বিঘ্নিত হয় যান চলাচল।

পুলিশ সূত্রে জানা গেছে, উল্টে যাওয়া সিমেন্ট মিক্সার লরিটি বসুন্ধরা সিমেন্ট কোম্পানির।

ট্রাফিক তেজগাঁওয়ের শেরে বাংলা জোনের সহকারী কমিশনার তারেক সেকান্দার বলেন, পুলিশের পক্ষ থেকে উল্টে যাওয়া সিমেন্টের লরি গাড়িটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কারণ লরিটি সিমেন্ট লোড করা ছিল। পরে সংশ্লিষ্ট মালিকপক্ষকে খবর দেওয়া হয়।

তিনি বলেন, বসুন্ধরা সিমেন্ট কর্তৃপক্ষের বড় উদ্ধারকারী ক্রেন আসছে। আশা করছি আধা ঘণ্টার মধ্যে এটি সরানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ