1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল ব্যাংক খাত পুনর্গঠনে আগামী পাঁচ-আট বছর প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর শকুনি লেক বাঁচাতে মাদারীপুরে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ-গুলি, আহত ১০ সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে: দুলু বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু হবে নভেম্বরে : গভর্নর ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী সিটি হাসপাতালকে অত্যাধুনিক হিসেবে গড়ার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক–ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়ে জয়ী হয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ৪১১ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। অন্যদিকে আচাকজাই পেয়েছেন মাত্র ১৮১ ভোট।

পাকিস্তানের আইনপ্রণেতারা শনিবার গোপন ব্যালটে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ জাতীয় পরিষদ এবং পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া ছাড়া সবকটি প্রাদেশিক পরিষদে পরাজিত হন আচাকজাই। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এসআইসিতে যোগ দিয়ে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সেখানে সরকার গঠন করেছে।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে।

আসিফ আলী জারদারি পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর বাবা এবং পাকিস্তানের প্রয়াত নেত্রী বেনজির ভুট্টোর স্বামী। তিনি এর আগে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ