1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিটিজেনস ব্যাংক পিএলসির ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সচেতনতা ও সুস্থতার বার্তায় জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান ষষ্ঠ মুশফিক-শান্তর ব্যাটে বড় হচ্ছে বাংলাদেশের লিড খুলনা জেলা পুলিশের নির্দেশনা প্রকাশ ঃ দায়িত্বহীনতা খতিয়ে দেখতে … ট্রাম্পের সংবাদ বর্জন করায় ৫ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত সেবার মান বাড়লে রোগীদের বিদেশ যাওয়া কমবে: রাষ্ট্রপতি রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী ১০ দিনে প্রবাসীরা পাঠালেন ১২ হাজার ১৭১ কোটি টাকা

গুপ্তচরবৃত্তির দায়ে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৬৯ Time View

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের একটি প্রতিরক্ষা সাইটে নাশকতার পরিকল্পনায় সহযোগিতা করার জন্য ওই ব্যক্তিরা দোষী সাব্যস্ত হয়েছেন। তারা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন। স্থানীয় সময় সোমবার (২৯ জানুয়ারি) সকালে ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

বিচার বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন, মোহাম্মদ ফারামারজি, মোহসেন মাজলুম, ওয়াফা আজারবার এবং পেজমান ফাতেহি। তাদেরকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়। এরপর ইসফাহানের কেন্দ্রীয় প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করার অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত একটি গ্রুপের চার সদস্যের মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে। ইসফাহানে বোমা হামলার পরিকল্পনা করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
ইরানের দাবি, ওই ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদেরকে সামরিক কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আফ্রিকার দেশগুলোতে পাঠানো হয়েছিল। সেখানে মোসাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে ওই চার ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। গত বছরের আগস্টে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্পে নাশকতা তৈরির জন্য মোসাদের একটি জটিল পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছিল ইরান। এ ছাড়া ইস্ফাহানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার জন্যও ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।
দুই দশক ধরে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে ইরান ও ইসরায়েল। এমনকি ইরানের অভ্যন্তরে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রকে অশান্তি উসকে দেওয়ার জন্য অভিযুক্ত করে আসছে তেহরান।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ