1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ দিনে প্রবাসীরা পাঠালেন ১২ হাজার ১৭১ কোটি টাকা জনগণের প্রতিটি পয়সা যাতে দেশের স্বার্থে ব্যয় হয়: সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী সপ্তাহব্যাপী গণসংযোগ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে এনসিপি ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআর চালু করল মিডল্যান্ড ব্যাংক ঘুষ গ্রহণের অভিযোগে চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩০৪ জন : মৃত্যু ২ না ফেরার দেশে ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান বৈষম্যহীন বিশ্ব গড়তে মহাত্মা গান্ধীর আদর্শ অনুকরণীয়: এ্যানী সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪ সরকারিভাবে পালিত হবে ৯২ দিবস

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এই হামলার ঘটনায় আরও ৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আহতদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখতে বাংলাদেশ দূতাবাসকে বলা হয়েছে। এ সময় দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, রিয়াদের বিমানবন্দরের পাশাপাশি সৌদির অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ