1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিটিজেনস ব্যাংক পিএলসির ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সচেতনতা ও সুস্থতার বার্তায় জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান ষষ্ঠ মুশফিক-শান্তর ব্যাটে বড় হচ্ছে বাংলাদেশের লিড খুলনা জেলা পুলিশের নির্দেশনা প্রকাশ ঃ দায়িত্বহীনতা খতিয়ে দেখতে … ট্রাম্পের সংবাদ বর্জন করায় ৫ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত সেবার মান বাড়লে রোগীদের বিদেশ যাওয়া কমবে: রাষ্ট্রপতি রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী ১০ দিনে প্রবাসীরা পাঠালেন ১২ হাজার ১৭১ কোটি টাকা

বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান ষষ্ঠ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

বিশ্বের ১২৬টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ। রবিবার (১১ অক্টোবর) সকাল ৮টা ৩৮ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা কলকাতার বায়ুর মান ১৮৭, যা ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ১৮৪ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয় শহর, যার স্কোর হচ্ছে ১৭৮। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের বাতাসের মান আজ ১৭৩, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’। এ ছাড়া দূষিত শহরের এই তালিকায় ১৬৭ স্কোরে পাকিস্তানের লাহোর পঞ্চম ও ১৬৬ স্কোরে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে ঢাকা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ