1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান ষষ্ঠ মুশফিক-শান্তর ব্যাটে বড় হচ্ছে বাংলাদেশের লিড খুলনা জেলা পুলিশের নির্দেশনা প্রকাশ ঃ দায়িত্বহীনতা খতিয়ে দেখতে … ট্রাম্পের সংবাদ বর্জন করায় ৫ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত সেবার মান বাড়লে রোগীদের বিদেশ যাওয়া কমবে: রাষ্ট্রপতি রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী ১০ দিনে প্রবাসীরা পাঠালেন ১২ হাজার ১৭১ কোটি টাকা জনগণের প্রতিটি পয়সা যাতে দেশের স্বার্থে ব্যয় হয়: সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী সপ্তাহব্যাপী গণসংযোগ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে এনসিপি

সেবার মান বাড়লে রোগীদের বিদেশ যাওয়া কমবে: রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

স্কুলপড়ুয়া শিশুদের নিয়মিত বঙ্গভবন ঘুরিয়ে দেখাতে চান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গভবনে রোববার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দেশে চিকিৎসা সেবার মান বাড়ানো গেলে রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমবে বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

পরে এ সাক্ষাতের বিষয়ে তথ্য দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।

রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করা উচিত, যাতে তারা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন।

হেপাটোলজি সোসাইটি বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে অধ্যাপক শাহিনুল রাষ্ট্রপতিকে বলেন, দেশে এখন লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি রোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে।

অধ্যাপক শাহিনুল আসন্ন ‘এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার’ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

স্কুলের শিশুদের বঙ্গভবন দেখাতে চান রাষ্ট্রপতি

দেশের স্কুলপড়ুয়া শিশুদের নিয়মিত ভিত্তিতে বঙ্গভবন ঘুরিয়ে দেখাতে চান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গভবনের মত ঐতিহাসিক স্থাপনায় শিশুদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রয়েছে বলে মনে করেন তিনি।

রোববার দুপুরে বঙ্গভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটির ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, তুলে ধরেন তার বিভিন্ন পরিকল্পনার কথা।

রাষ্ট্রপতি বলেন, “বঙ্গভবনের ভেতরে সন্ধ্যার পরেই ঝিঁ ঝিঁ ডাকতে শুরু করে। এখানে বেশ কয়েকটি বানর বাচ্চা-কাচ্চা, পরিবার নিয়ে থাকছে। এখানে হরিণ আছে যেগুলোকে আমরা ছেড়ে দিয়ে রেখেছি। এই স্থাপনার সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত। আমরা স্কুলের শিশুদের জন্য বঙ্গভবন ঘুরিয়ে দেখানোর কথা ভাবছি। দ্রুতই শিশুরা এই ঐতিহাসিক স্থাপনা ঘুরে ফিরে দেখার সুযোগ পাবে।”

তার সঙ্গে সাক্ষাতে যাওয়া ঢাকায় কর্মরত ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এসময় রাষ্ট্রপতি বলেন, “গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।”

সাংবাদিকদের যথাযথ কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে না পারা সমাজের জন্য দুর্ভাগ্যজনক হিসেবে তুলে ধরে তিনি পেশাগত স্বার্থরক্ষায় সকল বিভাজন ভুলে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, “রাষ্ট্র ও সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে এবং অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরতে হবে। অপসাংবাদিকতা, অপতথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধেও মূলধারার গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

নিজ জেলার সংবাদকর্মীদের উদ্দেশ্যে তার ভালোবাসা ও মমত্বের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “আমি যে শিকড় থেকে এসেছি, যে শিকড় থেকে আমার বেড়ে ওঠা, সেই শিকড়কে আমি ধরে রাখতে চাই।”

ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সমাজ সেবায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে’

এদিন বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনসের সভাপতি অধ্যাপক রাশেদুল ইসলামের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসা উচিত। তাহলে অস্বচ্ছল মানুষও সমানভাবে চিকিৎসাসেবা পাবে।

সাক্ষাৎকালে অধ্যাপক রাশেদুল রাষ্ট্রপতিকে বলেন, দেশেই এখন বিশ্বমানের কোলন ও রেক্টাল সার্জারি হচ্ছে। ফলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ছে না।

রাশেদুল আগামী ২৭ অক্টোবর আন্তর্জাতিক কোলোরেক্টাল সার্জারি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন বলে তথ্য দিয়েছে তার কার্যালয়।

রবীন্দ্র প্রতিকৃতিতে কালির পোঁচ: সংস্কৃতির দেয়ালে বিভাজনের দাগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ