1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

ঝিনাইদহে জাতীয় পার্টির নবগঠিত কমিটির সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ অক্টোবর, ২০১২
  • ১১৭ Time View

ঝিনাইদহে জাতীয় পার্টির নবগঠিত কমিটির আহবায়ক ড. এম হারুন অর রশীদ সহ নেতৃবৃন্দকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকালে শহরের পায়রা চত্ত্বরে এ সংবর্ধনা দেয়া হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মীর কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. হাসান সিরাজ সুজা। এছাড়া জেলা জাতীয় পার্টির আহবায়ক ড. এম হারুন অর রশীদ, যুগ্ম আহবায়ক রাশেদ মাজমাদার, মনিকা আলম, আবদুল কাদের, শামীম আজাদ সোনা, তৌহিদুজ্জামান বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ভালো চলছে না, মানুষ খুব কষ্টে আছে। আওয়ামী লীগ ও বিএনপি দেশ চালাতে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ এখন বিকল্প খুঁজছে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে দেশ যে অবস্থায় রেখে গিয়েছিলো এখনো সেই অবস্থায় রয়েছে। ঘুরে ফিরে ক্ষমতায় আসা দল দু�টি মানুষের ভাগ্য উন্নয়নে ব্যর্থ হয়েছে। সে কারণে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আগামীতে জাতীয়পার্টিকে ক্ষমতায় আনতে হবে।
পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ৬ উপজেলা থেকে জাতীয় পার্টির হাজার হাজার কর্মী অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ