1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযানে আটক ৭০ কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় ছাত্রদল নেতা ও তার ভাতিজা গ্রেপ্তার বিমানবন্দরে বিস্ফোরণ : রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি বাজেটের ১৩ গুণ আয়ের পর ওটিটিতেও সফল নিভিন-মামিথার সিনেমা রিয়াদে বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নিষেধাজ্ঞায় ছাড় দিয়ে রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি ট্রাম্পের কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ রেনশর মহাকাব্যিক ১৯০, ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৯০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়।
দক্ষিণ গাজার নাসের হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ইসরায়েলি হামলায় অন্তত এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রস আধানম গেব্রেয়েসুস বলেন, তিনি উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে হামলার কারণে শঙ্কিত।
এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ট্যাংক বিধ্বংসী মিসাইল স্কোয়াডে আঘাত হেনেছে। অপরদিকে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ।
পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলায় দামেস্কের কাছে অন্তত দুজন নিহত হয়েছে।
শরণার্থীশিবিরের এক বাসিন্দা উদ্ধার অভিযানে সহায়তা করছিলেন। তিনি আল জাজিরাকে জানিয়েছেন, রোববার রাতে হামলার ঘটনায় হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ