1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘জুডিশিয়ারি শক্তিশালী হলে আগে বিএনপি এখন আওয়ামী লীগের লোক জামিন পেত’ পরিচালকের অপেশাদার আচরণ, সিনেমা ছাড়লেন নায়িকা অধরা ফিলিপিন্সের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ আলপিদের বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন যারা ৭ পুলিশের বিরুদ্ধে মামলা: তিনবার বাদীর নারাজি, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ ভুয়া বিলে বন্দিদের টাকা আত্মসাতের অভিযোগে জেলার চাকুরিচ্যুত খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী দুর্গাপূজা: ৮৫ মণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাজশাহী সিটি করপোরেশন বগুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন ওয়ানডের সুবিধা পেতে অ্যালেনকে মিডলে অর্ডারে খেলাবে কিউইরা

গাজার হাসপাতালে বোমা বর্ষণ করছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

গাজা সিটির আল-শিফা হাসপাতালের সামনের গেটে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাজার হাজার রোগী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিন রেড ক্রিসেন্টের প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, আশ্রয়কেন্দ্র থেকে বেসামরিক নাগরিকদের বের করে দিতে গাজার হাসপাতালগুলোকে ‘ইচ্ছাকৃতভাবে টার্গেট’ করা হচ্ছে।
চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা এমএসএফ ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় আল-শিফা হাসপাতালে হামলা ‘নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে’। হাসপাতালের কর্মীরা ‘বিপর্যয়কর পরিস্থিতির’ কথা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আমরা জরুরি ভিত্তিতে হাসপাতালগুলোর ওপর হামলা বন্ধ এবং চিকিৎসা সুবিধা, চিকিৎসা কর্মী ও রোগীদের সুরক্ষার জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।
এমএসএফ আগের নোটিশের পুনরাবৃত্তি করেছে, তারা হাসপাতালের কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছে না। তারা তাদের এবং রোগীদের সুরক্ষা সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ