1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকে আমানত বাড়লেও গতি নেই বেসরকারি ঋণপ্রবাহে গ্রাহকদের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক মক্কা ও মদিনার সুরক্ষায় পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

জার্মানিতে ইহুদিদের উপাসনালয়ে পেট্রোল বোমা হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭৭ Time View

জার্মানির রাজধানী বার্লিনে ইহুদি ধর্মাবলম্বীদের একটি সিনাগগে (ধর্মীয় উপাসনালয়) পেট্রোল বোমা (মলোটভ ককটেল) ছোড়ার অভিযোগে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির স্থানীয় সময় বুধবার রাত ৩ টা ৪৫ মিনিটে এই হামলা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় বার্লিন পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই যুবক একটি ইলেকট্রিক বাইকে চেপে সিনাগগের কাছে এসে সেটির চত্বর লক্ষ্য করে পর পর দু’টি পেট্রোল বোমা ছুড়ে মারেন। তবে এ সময় সড়কে টহররত পুলিশদের একটি দলের হাতে তিনি ধরা পড়ে যান এবং বোমার আগুনও দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়।
হামলাকারী ব্যক্তির নাম ও ধর্মীয় পরিচয় প্রকাশ করেনি বার্লিন পুলিশ; তবে এক্স বার্তায় বলা হয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেছিলেন এবং তাকে পাকড়াও করার সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছিলেন। আটক করে গাড়িতে তোলার সময় তিনি চিৎকার করে ইসরায়েলবিরোধী স্লোগান দিচ্ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
যে সিনাগগটিকে ‘টার্গেট’ করেছিলেন ওই ব্যক্তি, সেটি বার্লিনের কাহাল আদাস জিসরোল ইহুদি কমিউনিটির অন্তর্গত। ওই চত্বরে সিনাগগের পাশাপাশি ইহুদিদের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং এবং ডে কেয়ার সেন্টারও রয়েছে।
এদিকে সিনাগগে হামলার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ। বৃহস্পতিবার এক বিবৃতিতে শুলজ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এ ঘটনায় খুবই ক্ষুব্ধ এবং আমার বিশ্বাস, জার্মানির নাগরিকদের মানসিক অবস্থাও আমার মতোই। আমি স্পষ্টভাবে বলতে চাই— জার্মানিতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই। নিরাপত্তা বাহিনীকে তাদের কর্তব্য পালনের জন্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাঁধার পর থেকে ইউরোপ ও কানাডায় ইহুদি বিদ্বেষ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ