1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রোগ প্রতিরোধে গ্রাম ও শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ক্যাম্পাসে সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক কৃতি শেঠির বলিউড যাত্রা শুরু হচ্ছে প্রেমের গল্পের সিনেমা দিয়ে ‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর ‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’ ‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’ ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঝটিকা সফরে কিয়েভে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬ Time View

ঝটিকা সফরে বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। পরে এক বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেন ব্লিংকেন। দুই দিনের সফরে ইউক্রেন যান তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত তার সফরের কথা কেউ জানতো না।
আমেরিকার জানিয়েছে, এক বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১৭৫ মিলিয়ন ডলার খরচ করা হবে সামরিক খাতে। বিশেষ করে অ্যাব্রামস ট্যাংকের জন্য গোলাবারুদ কেনা হবে। বাকি অর্থের একটা বড় অংশ মানবিক কাজে ব্যবহার করা হবে।

আমেরিকা আরও জানিয়েছে, ইউক্রেনকে ১২০ মিলিমিটারের কার্তুজ দেওয়া হবে ট্যাংকের জন্য। যে কার্তুজে ইউরেনিয়াম ডিপ্লেট করা থাকবে। এই কার্তুজ যেখানে ফাটবে সেখানে বাতাস বিষাক্ত হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই ধরনের কার্তুজ ব্যবহার নিয়ে বিতর্ক আছে।
বস্তুত, আমেরিকার এই ঘোষণার পরই রাশিয়া এর প্রতিবাদ করেছে। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে একটি কড়া মন্তব্য করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমেরিকা কেবল ইউক্রেনকে সাহায্য করছে তাই নয়, রাশিয়ার একটি গোটা প্রজন্মকে খতম করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ