1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্যারিস অলিম্পিকে থাকবে না রুশ পতাকা : ম্যাক্রোঁ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ Time View

আগামী বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসর অলিম্পিক। আর সেই অলিম্পিক ইভেন্টে রাশিয়ার পতাকা থাকা বা না থাকা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তিনি বলেছেন, প্যারিস অলিম্পিকে রাশিয়ার পতাকা থাকতে পারে না। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মূলত টানা দেড় বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। এছাড়া ইউক্রেনে মস্কোর আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্রসহ বহু পশ্চিমা দেশ রাশিয়াকে বয়কট করেছে। আর এর ছাপ পড়েছে অলিম্পিকের মতো খেলাধুলার ইভেন্টেও।
এএফপি বলছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার জোর দিয়ে বলেছেন, ‘প্যারিস অলিম্পিক গেমসে রাশিয়ার পতাকা থাকতে পারে না… বিশেষ করে এমন সময়ে যখন রাশিয়া যুদ্ধাপরাধ করছে।’
প্যারিস অলিম্পিকে রাশিয়ান ক্রীড়াবিদদের নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ও তাদের সম্ভাব্য উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ম্যাক্রোঁ আরও বলেন: ‘আমি আশা করি এটি অলিম্পিক বিশ্বের বিবেকের সিদ্ধান্ত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কি সিদ্ধান্ত নেওয়া উচিত তা আয়োজক রাষ্ট্র ঠিক করে দেবে না।’
তবে তিনি বলেন: ‘(আইওসি সভাপতি) টমাস বাখের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে’।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদরা অনেক ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। তবে চলমান যুদ্ধ সত্ত্বেও রাশিয়া এবং মস্কোর মিত্র বেলারুশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের নাম ছাড়া কেবল নিরপেক্ষ খেলোয়াড় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়ার সুপারিশ করেছে আইওসি।

এএফপি বলছে, (রাশিয়া থেকে) বৈশ্বিক খেলাধুলায় অংশ নেওয়ার অনুমতিপ্রাপ্তদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে নিরপেক্ষ পতাকার অধীনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং তারা ইউক্রেনে চলমান যুদ্ধকে সক্রিয়ভাবে সমর্থন করেনি, এটা প্রমাণ করার মতো বিষয়ও রয়েছে।
এমন পরিস্থিতিতে ফরাসি ক্রীড়া দৈনিক এল’ইকুইপের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘অবশ্যই, প্যারিস গেমসে রাশিয়ান পতাকা থাকতে পারে না। আমি মনে করি, এই বিষয়ে ঐকমত্য আছে। (অলিম্পিকের মঞ্চে) একটি দেশ হিসেবে রাশিয়ার জন্য কোনও স্থান নেই। বিশেষত এই দেশটি যখন যুদ্ধাপরাধ করেছে, (ইউক্রেন থেকে) শিশুদের বিতাড়িত করেছে।’
তিনি বলেন, ‘এখন যে প্রশ্নে অলিম্পিক বিশ্বকে সিদ্ধান্ত নিতে হবে তা হলো- (এই ধরনের ইভেন্টে অংশ নেওয়ার জন্য) কখনও কখনও সারাজীবনের জন্য প্রস্তুতি নেওয়া এই রাশিয়ান ক্রীড়াবিদদের কিভাবে জায়গা দেওয়া হবে। এমনকি এই ক্রীড়াবিদদের অনেকে (রাশিয়ায়) সরকারি নিপীড়নের শিকারও হয়ে থাকতে পারেন।’
মূলত রাশিয়ায় যারা পুতিনের শাসনের সহযোগী এবং যারা দুঃশাসনের শিকার, তাদেরকে কীভাবে আলাদা করা যায় সেটিই চিন্তা করছেন ম্যাক্রোঁ। ফরাসি এই প্রেসিডেন্টের ভাষায়, ‘এটাই আসল প্রশ্ন।’

তিনি বলেন, আইওসিকে অবশ্যই এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যা ইউক্রেনীয়দের কাছে ন্যায্য হবে। আর এই ভারসাম্যমূলক কাজটি আমাদেরই করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ