1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রোগ প্রতিরোধে গ্রাম ও শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ক্যাম্পাসে সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক কৃতি শেঠির বলিউড যাত্রা শুরু হচ্ছে প্রেমের গল্পের সিনেমা দিয়ে ‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর ‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’ ‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’ ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯ সেনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ Time View

পাকিস্তানের গোলযোগপূর্ণ পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি বহরে মোটর সাইকেল আরোহী এক আত্মঘাতী বোমা হামলাকারী সামরিক বহরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এতে ৯ সৈন্য নিহত হয়। এই ঘটনায় হামলাকারীদের কাপুরুষ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার।
পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, সীমান্ত থেকে ৬১ কিলোমিটার (৩৮ মাইল) দূরে পাকিস্তানের বান্নু জেলায় একটি ‘মোটর সাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলা চালিয়ে নিজেকে উড়িয়ে দেয়। খবর এএফপির

পাকিস্তানের তালেবান গোষ্ঠী, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর মতো সংগঠনগুলোর আক্রমণ দিন দিন বাড়ছে। প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বলেছেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী একটি মোটর সাইকেল আরোহী ছিল এবং সে তার বাইকটি একটি সামরিক কনভয়ের মধ্যে ঢুকে একটি ট্রাকের সাথে ধাক্কা দেয়।’
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, জানিখেল শহরের কাছে হামলায় আরও পাঁচ সেনা আহত হয়েছে। তবে শাহ এই সংখ্যা ২০ বলে জানিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি বলেছেন, খাইবার পাখতুনখোয়ায় বান্নু জেলায় নয়জন বীর সেনার মৃত্যুতে হৃদয় ভেঙে গেছে।
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কাকার ঘটনাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকান্ড’ হিসেবে অভিহিত করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ