1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

১০০টি তেজস যুদ্ধবিমান পাবে ভারতীয় বিমানবাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬৮ Time View

ফ্রান্সের তৈরি রাফায়েল ভারতে এসেছে আগেই। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর সবচেয়ে বেশি যুদ্ধবিমান এখনো রাশিয়ার তৈরি মিগ। ছয় দশক ধরে ভারতীয় বিমানবাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করছে। মিগ নিয়ে বিভিন্ন সময় একাধিক অভিযোগও উঠেছে।
এ ছাড়া মিগ ক্র্যাশ করার ঘটনাও ঘটেছে বারবার। এই পরিস্থিতিতে মিগের পরিবর্তে তেজস যুদ্ধবিমান বিমানবাহিনীর হাতে তুলে দেওয়ার কাজ কিছুদিন আগেই শুরু হয়েছে।

এবার পাওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তির তেজস মার্ক ওয়ান-এ যুদ্ধবিমান। এই বিমান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিক্যাল লিমিটেড বা হ্যালকে।
মোট ১০০টি তেজস মার্ক ওয়ান-এ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে হ্যালকে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে সব মিলিয়ে ৩০০টি তেজস যুদ্ধবিমান কেনা হবে। বস্তুত, ২০২১ সালে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ৮৩টি তেজস কেনার অনুমতি দিয়েছিল। তখন থেকেই তেজসের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
তেজসের ৬৫ শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমান চীনের জেএফ-১৭ যুদ্ধবিমানের সঙ্গে তুলনীয়। এই বিমানে ‘অস্ত্র’ নামের ক্ষেপণাস্ত্র রাখা যাবে। এছাড়াও মাঝআকাশে তেল ভরা, এএসআই বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড রেডার থাকবে এই বিমানে।
ভারতের বাইরে মালয়েশিয়া এই বিমান কেনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ