1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সব সেবা দুদিন বন্ধ দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা টিকটকের ‘ফ্যান্টাসি’তে মোবাইল বিক্রি করে ঘর ছাড়ে প্রাথমিকের ৪ ছাত্রী: পুলিশ পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির বিশ্ব ব্যাংক-আইএমএফের অর্থায়ন নিয়ে ‘কোনো দ্বিধা নেই’: অর্থ উপদেষ্টা নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো ঢাকায় আবাসিক মিশন খুলবে কেনিয়া

২৮ দিনে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ শতাংশ বেড়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৭৮ Time View

বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। করোনায় মারা গেছে ২ হাজারেরও বেশি লোক। যা একই সময়ে কমেছে ৪৮ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে এ কথা বলা হয়েছে।
সূত্র মতে, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দুই হাজার ৫৯ জন।
বিশ্বের ১০৩টি দেশে কোভিড-১৯-এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনো বড় ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটি কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এ ছাড়া টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।
উল্লেখ্য, গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় (১২ লাখ ৮৬ হাজার ২৮ জন), এরপরই অষ্ট্রেলিয়ায় (২২ হাজার ৮৩৬ জন), যুক্তরাজ্যে (২১ হাজার ৮৬৬), ইতালি (১৯ হাজার ৭৭৭) ও সিঙ্গাপুরে (১৮ হাজার ১২৫)জন।
গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ কোরিয়ায় (৩২৮ জন), রাশিয়ায় (১৬৬), ইতালি (১৬৫), অস্ট্রেলিয়ায় (১৪৮) ও ফিলিপাইনে (১৩৬) জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ পর্যন্ত বিশে^ স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল। সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কোভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে।
খবর বার্তা সংস্থা তাসের

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ