1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ভারতের তামিলনাড়ুতে ট্রেনের বগিতে আগুন, নিহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৭২ Time View

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মাদুরাই জেলায় ট্রেনের কামরায় আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। শনিবার ভোরবেলায় মাদুরাই শহরের একটি রেলওয়ে স্টেশনে ঘটেছে এই দুর্ঘটনা।
দেশটির কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণাঞ্চলীয় শাখা জানিয়েছে, কামরাটিতে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ভোরে মাদুরাই এসে পৌঁছেছিল ট্রেনটি।
ভারতে ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বহন নিষিদ্ধ। যে সিলিন্ডারটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সেটি ওই কামরার কোনো এক যাত্রীর ছিল বলে জানা গেছে প্রাথমিক অনুসন্ধানে।
কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণাঞ্চলীয় শাখা শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে ট্রেনের ওই কামরাটিতে আগুন লাগার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রেনটি গত ১৭ তারিখ লখনৌ থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছিল, আগামী কাল সেটির চেন্নাই পৌঁছানোর কথা চিল।’
‘যে কম্পার্টমেন্টটিতে আগুন লেগেছে, সেটি ছিল একটি পার্টি কোচ। একটি গ্রুপ সেই কামরাটি ভাড়া করেছিল এবং কামরার ভেতর রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়েছিল। সেই সিলিন্ডার বিস্ফোরণেই আগুন লেগেছে।’
পুড়ে যাওয়া কামরাটির ভেতর থেকে রান্নার সরঞ্জাম ও এক ব্যাগ আলু উদ্ধার উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

এদিকে কামরায় আগুন লাগার পরই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন মাদুরাই’র জেলা প্রশাসক এমএস সঙ্গীতা। তিনি জানিয়েছেন, আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের দেহ হস্তান্তরের জন্য তাদের পরিবারের সদস্যদের অনুসন্ধান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ