1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের

চাঁদের ছবি ও ভিডিও পাঠালো ভারতের চন্দ্রযান-৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৬৫ Time View

চাঁদের ছবি ও ভিডিও পাঠাতে শুরু করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩-এর পাঠানো চাঁদের ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের কক্ষপথে ঢুকে পড়ার একদিনের মধ্যে এই উপগ্রহের ছবি পাঠাল ভারতের মহাকাশযানটি।
ভিডিওতে দেখা গেছে, চারদিকে অন্ধকার। তার মধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশ ধরা পড়েছে ছবিতে।
এর আগে শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। মহাকাশযানটি পৃথিবীর মাধ্যাকর্ষণের টান আগেই কাটিয়ে ফেলেছিল। উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের আকর্ষণবলের অধীনে প্রবেশ করে সেটি। তবে মূল গন্তব্যে পৌঁছতে এখনও অনেকটা ‘পথ’ পাড়ি দিতে হবে। চাঁদের মাটি ছোঁয়ার আগে বেশ কয়েকটি কঠিন পরীক্ষা দিতে হবে চন্দ্রযান-৩ কে।
চন্দ্রযান-৩-কে চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছে দেওয়ার পর ইসরোর তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছিল, শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে ঢুকিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। মোট ১৮৩৫ সেকেন্ডের চেষ্টায় তা সফলভাবে করা গেছে।

চন্দ্রযান-৩-এর প্রাথমিক গন্তব্য চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। সেটিই হতে চলেছে কঠিনতম পরীক্ষা। আগামী ২৩ আগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে রোভার প্রজ্ঞানকে পেটের ভিতরে নিয়ে ‘পাখির পালকের মতো অবতরণ’ (সফট ল্যান্ডিং) করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের।
চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’। চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের। সেই অভিযান যদি সফল হয়, তবে ভারতের মহাকাশ গবেষণা নতুন মাত্রা পাবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় নাম উঠবে ভারতের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ