1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে

খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

ঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা-৩ আসনের দৌলতপুর ও আড়ংঘাটা থানাধীন প্রতিটি পূজা ম-পে আর্থিক অনুদান এবং মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও পুরোহিতদের নতুন কাপড় উপহার পাঠিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এমপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী তার ব্যক্তিগত প্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি ম-পে এই অনুদান ও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় বিএনপি খুলনা মহানগরের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহবায়ক কাজী মাহমুদ আলী ও সদস্য সচিব চৌধুরী শফিকুল ইসলাম হোসেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

তারা হুইপ বকুল এমপির পক্ষ থেকে বলেন, খুলনা-৩ আসনের দৌলতপুর ও আড়ংঘাটা সহ সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি হুইপ বকুল এমপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব, এটি শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি সামাজিক মিলনমেলাও। হুইপ বকুল এমপির পক্ষ থেকে প্রতিটি ম-পের জন্য সামান্য আর্থিক সহযোগিতা ও মন্দির কমিটির সম্মানিত নেতৃবৃন্দের জন্য উপহার পাঠানো হয়েছে। তিনি সকলের কাছে দোয়া/আশীর্বাদ কামনা করেছেন যেন ভবিষ্যতেও আপনাদের সেবায় সবসময় পাশে থাকতে পারেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগরের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্য সাজ্জাদ আহসান পরাগ, প্রকৌ. সত্যানন্দ দত্ত, অ্যাড. সত্যজিৎ সাহা, প্রকৌ. অমিত কান্তি ঘোষ, শ্যামল কুমার রায়, বিপ্লব ভৌমিক, উজ্জ্বল দাস, পূজা উদযাপন পরিষদের নেতা মাধব চন্দ্র রুদ্র, তিলক গোস্বামী, অজয় কুমার দে, চৈতন্য কুন্ডু ও প্রতুল সরকার, রানা, লিটন প্রমুখ। এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ হুইপ বকুল এমপি'র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ