1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

মেক্সিকোতে তাপদাহে নিহত শতাধিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৭৪ Time View

মেক্সিকোতে তীব্র তাপদাহে জুন মাসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে৷ মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসের শেষ দুই সপ্তাহে এক হাজারের বেশি তাপদাহ সংক্রান্ত জরুরি পরিস্থিতি রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী উত্তর-পূর্ব মেক্সিকোর দুটি রাজ্যে তাপদাহ মারাত্মক আকার ধারণ করেছে। তাপদাহের এমন পরিস্থিতি লাতিন আমেরিকার দেশটিকে আরও ভোগাবে বলে ধারণা করা হচ্ছে।

১২ থেকে ২৫ জুনের মধ্যে মেক্সিকোতে একহাজারের বেশি তাপদাহ সংক্রান্ত জরুরি অবস্থার খবর রেকর্ড করা হয়েছে৷ এসময় নিহত হয়েছে ১০৪ জন। মেক্সিকোর অনেক এলাকায় তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ৫০ ডিগ্রিতে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, ১৮-২৪ জুনের সপ্তাহে মৃত্যুর সংখ্যা শীর্ষে পৌঁছেছে। তারা আরো বলেছে, গত বছরের এই সময়ে দেশটিতে দাবদাহের কারণে মাত্র একজনের মৃত্যু হয়েছিল। নিহতদের বেশিরভাগই হিট স্ট্রোকের কারণে মারা গেছে। কেউ মারা গেছেন পানিশূন্যতায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ