1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১

খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই …

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

: খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিহত গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ১৪১ পিস টু-টু বোরের ও ১৩ পিস শর্টগানের গুলি ও চাকুসহ তাঁর বড় ভাই গোলাম রসুলকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন উত্তর পাড়ায় টিপুর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৪১ পিস টু-টু বোরের গুলি ও ১৩ পিস শর্টগানের গুলি ও চাকুসহ নিহত সাবেক কাউন্সিলরের ভাই গোলাম রসুলকে তার নিজ ঘরের থেকে আটক করা হয়েছে। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। আটক গোলাম রসুল নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বড় ভাই। উল্লেখ্য, ২০২৫ সালের ৯ জানুয়ারি রাতে কক্সবাজারে গুলিতে নিহত হন খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু (৪৬)। তিনি নগরীর দৌলতপুর উত্তর পাড়া এলাকার মো. গোলাম আকবরের ছেলে। ওই দিন রাত ৯টার দিকে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সীগালের সামনে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করে। গোলাম রব্বানী টিপু সর্বশেষ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের অন্যান্য সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে তাঁকেও অপসারণ করে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ