1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

মেক্সিকোতে তীব্র তাপপ্রবাহে অন্তত ১০০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৭৯ Time View

মেক্সিকোতে তীব্র তাপপ্রবাহে গত দুই সপ্তাহে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জুন মাসে তিন-সপ্তাহ-ব্যাপী এ তাপপ্রবাহে দেশের কিছু অংশে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) এর কাছাকাছি পৌঁছে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রাণহানির তিনভাগের দুইভাগ ঘটনা ঘটেছে গত ১৮-২৪ জুনের মধ্যে। বাকি একভাগ তার আগের সপ্তাহে। গত বছরের এই সময়ে তাপপ্রবাহে মাত্র একজনের মৃত্যু হয়েছিল।
মৃতদের অধিকাংশই হিট স্ট্রোক ও পানিশূন্যতায় মারা গেছেন। এরমধ্যে ৬৪ শতাংশ ঘটনা ঘটেছে টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে। বাকিদের বেশিরভাগই উপসাগরীয় উপকূলে প্রতিবেশী তামাউলিপাস এবং ভেরাক্রুজে।
তবে বিগত কয়েকদিনে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। তবে এখনো দেশটির উত্তরাঞ্চলের কিছু শহরে তীব্র তাপপ্রবাহ চলছে। বুধবার দেশটির সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরের তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ