1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

ঈদ শুভেচ্ছায় মুসলিম যোদ্ধাদের সাহসিকতা নিয়ে যা বললেন পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৬৩ Time View

ঈদুল আজহা উপলক্ষে রাশিয়ায় বসবাসরত মুসলিমদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসব উপলক্ষে বুধবার (২৮ জুন) ক্রেমলিনের দেয়া বার্তায় বলা হয়েছে তিনি ইউক্রেন যুদ্ধে মুসলিম যোদ্ধাদের সাহসিকতা ও দেশরক্ষায় তাদের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ক্রেমলিনের ওয়েবসাইটে তার দেয়া বিবৃতিতে পুতিন বলেন, ‘পূর্বসূরিদের ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং দেশপ্রেমজাত ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে নিঃস্বার্থভাবে সাহস দেখিয়ে মুসলিম যোদ্ধারা রুশ সামরিক অভিযানে অংশ নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মুসলিম যোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে রুশ সেনাদের সঙ্গে দেশের স্বার্বভৌমত্ব রক্ষা বিভিন্ন সীমান্তে অবস্থান করছেন।’
তিনি দিনটির ধর্মীয় গুরুত্ব নিয়ে বলেন, ‘বিশেষ এই দিনটি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক সত্ত্বার গুরুত্বকে প্রকাশ করে এবং মানবসেবা, মানবপ্রেম ও সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।’
রাশিয়ায় কোরবানি ঈদকে স্থানীয়রা ‘কুরবান বাইরাম’ নামে ডাকেন। ইসলাম ধর্ম অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নবী ইব্রাহিম (আ.) তার নিজপুত্র ইসমাইলকে কোরবানি করতে সম্মত হয়েছিলেন। সেই দিনটিকেই বিশ্বব্যাপী ঈদুল আজহা হিসেবে পালন করা হয়। এই ঘটনার উল্লেখ বাইবেলেও ভিন্নভাবে রয়েছে।
আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় মুসলিমদের সংখ্যা না জানা গেলেও ধারণা করা হয় প্রায় দুই কোটি মুসলিম বসবাস করে দেশটিতে। শুধু মস্কোতে প্রায় ৫ লাখ মুসলিমের বসবাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ