1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

সেই টাইটানের ভেতর মিলল মানুষের দেহাবশেষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৭৯ Time View

আটলান্টিক মহাসাগরের নিচে বিস্ফোরণ হওয়া ডুবোযান টাইটানের ভেতর মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। বুধবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।
গত ১৮ জুন পাঁচ অভিযাত্রী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিকের নিচে ডুব দেয় টাইটান। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর ডুবোযানটির সঙ্গে উপরের সহযোগী জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই সময়ই এতে বিস্ফোরণ হয়।
টাইটানের ধ্বংসস্তূপের ভেতর দেহাবশেষ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বলেছে, ‘টাইটানের ভেতর পাওয়া (অনুমানকৃত) মানব দেহাবশেষ যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞরা বিচার বিশ্লেষণ করবেন।’
ওইদিন টাইটানের ভেতর চড়ে টাইটানিক দেখতে গিয়েছিলেন ডুবোযানটির পরিচালনাকারী সংস্থা ওশেনগেটের সিইও স্টকটন রাসম, পাইলট পল-হেনরি নারগোলেট, ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ এবং ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং।
টাইটানের ধ্বংসাবশেষ
টাইটানের ধ্বংসাবশেষ
ধারণা করা হচ্ছে, ডুবোযানটিতে বিস্ফোরণ হওয়ার পরপরই এর ভেতরের যাত্রীদের মৃত্যু হয়।
এর আগে বুধবার দিনের শুরুতে, সমুদ্রের নিচ থেকে তুলে আনা টাইটানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ কানাডায় নিয়ে যাওয়া হয়। এরমাধ্যমে শেষ হয় উদ্ধার অভিযান।
টাইটানের এসব ধ্বংসাবশেষ এখন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি কাটারে নিয়ে যাওয়া হবে। সেখানে ডুবেযানটি নিয়ে আরও বিচার-বিশ্লেষণ করা হবে।
পরবর্তীতে যেন এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য এ ডুযোযানটি নিয়ে গবেষণা করা হবে বলে জানিয়েছেন মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন জেসন নিউবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ