1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

এবার ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৭৭ Time View

যুক্তরাষ্ট্র ২০২৪ সালে কোপা আমেরিকার আয়োজক। ২০২৬ সালে দেশটি ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মেক্সিকো ও কানাডার সঙ্গে। মাঝের বছরেও তাদের ব্যস্ততা থাকবে। শুক্রবার ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে আমেরিকাকে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজক ঘোষণা করেছে।
এই বিশ্বকাপ হবে ৩২ দল নিয়ে। গত তিন বছরের চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ ও চেলসিসহ ১২টি ইউরোপিয়ান দল অংশ নেবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন। তবে ওয়ার্ল্ড লিগস ফোরাম এই সিদ্ধান্তকে অজ্ঞতা উল্লেখ করেছে।
ফিফা এক বিবৃতিতে জানায়, “২০২৫ সাল হবে পেশাদার পুরুষ ক্লাবগুলোর শীর্ষ মঞ্চ। প্রয়োজনীয় অবকাঠামো ও স্থানীয় বিশাল স্বার্থ মাথায় রেখে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রকে আদর্শ আয়োজক মনে হচ্ছে।”
এখনও নতুন টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত হয়নি। গ্রীষ্মের এক ফাঁকে এটি হবে বলে ধারণা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ