1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬৭ Time View

অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশের পর মালয়েশিয়ায় যাওয়ার পথে ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্যাংকক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে বৃহস্পতিবার (২২ জুন) ১৯ বাংলাদেশিসহ ২৩ জনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। আটক বাংলাদেশিরা প্রথমে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেন। এরপর সেখান থেকে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। এ ছাড়া আটক থাই নাগরিকদের চারজনই গাড়িচালক। তারা ওই বাংলাদেশিদের বর্ডারে পৌঁছে দিচ্ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাংলাদেশিরা বলেন, মালয়েশিয়ায় ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে একটি চক্র তাদের প্রত্যেকের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা করে নিয়েছে। প্রথমে তারা বাংলাদেশ থেকে আকাশপথে কম্বোডিয়ায় পৌঁছান। পরে সেখান থেকে বুধবার (২১ জুন) সীমান্ত পেরিয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেন। এরপর তাদেরকে সামুত প্রাকানে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ