1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

যৌথভাবে চাঁদে মানুষ পাঠাবে যুক্তরাষ্ট্র-ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৭৭ Time View

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে ‘আর্টেমিস অ্যাকর্ডে’ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও ভারতীয় নভোচারী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২২ জুন) হোয়াইট হাউজের একটি সূত্র বিষয়টি জানায়।

আর্টেমিস অ্যাকর্ডের লক্ষ্য হলো, ২০২৫ সালের মধ্যে আবারও চাঁদে মানুষ পাঠানো। এর বাইরে মঙ্গল গ্রহ ও মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে সম্ভব মানুষ পাঠাতে চায় মার্কিন এ মহাকাশ সংস্থা। তাছাড়া ভারতীয় নভোচারীর মাধ্যমে এই প্রথম কোনো নারী ও অশ্বেতাঙ্গকে চাঁদে পাঠানো হবে।

হোয়াইট হাউজ সূত্র জানায়, আর্টেমিস অ্যাকর্ডে যোগ দেওয়ার পাশাপাশি ভারত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও নভোচারী পাঠাবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ও ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো যৌথভাবে ২০২৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি মিশন পাঠাবে।

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যায়, তার সফরের আগেই এ প্রস্তাবের খসড়া তৈরি হয়েছিল। যদিও ইসরো জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের সম্মতি পেলে আর্টেমিস অ্যাকর্ডে সই করবে তারা। অন্যদিকে, নাসার পক্ষ থেকেও এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

১৯৬৭ সালে আর্টেমিস অ্যাকর্ড প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্র। মানব কল্যাণের স্বার্থে কিছু নীতি মেনে মহাকাশকে ব্যবহার করা হবে- এমন উদ্দেশ্যেই তৈরি হয়েছিল এটি। এরই মধ্যে বিশ্বের ২৬টি দেশ এ অ্যাকর্ডের অন্তর্ভুক্ত রয়েছে। ভারত এতে যোগ দেবে বলেই আশাবাদী হোয়াইট হাউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ