1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

সুদান থেকে পালিয়েছে ৫ লাখেরও বেশি মানুষ : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৮৯ Time View

সুদানে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে লড়াই শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ লোক।
জাতিসংঘের শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার এ কথা বলেছেন।
নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা সুদান থেকে পাঁচ লাখ লোকের পালিয়ে আসা চিহ্নিত করেছি।
২০ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গ্রান্ডি বলেন, আমরা এই সংঘাত বন্ধ করতে না পারলে শরণার্থীর ঢল বাড়তেই থাকবে। বিশ^ শরণার্থী দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন।
এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলাতে জাতিসংঘ আশংকা করছে, এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিবেশী আফ্রিকান দেশগুলোকে অস্থিতিশীল করে তুলবে।
উল্লেখ্য, সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ