1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

এবার হজের খুতবা দেবেন শায়খ ড. ইউসুফ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৭০ Time View

জিলহজ মাসের ৯ তারিখকে আরাফার দিন বলা হয়। হাজিরা এদিন আরাফার ময়দানে অবস্থান করেন। সেখানে সমবেত হাজিদের উদ্দেশে মসজিদে নামিরা থেকে একজন ইমাম খুতবা প্রদান করেন। প্রতিবছরের মতো এবছরও মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন, এবার হজের খুতবার জন্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদকে নির্বাচন করা হয়েছে।
হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সাবাক ওয়েবসাইট ও মসজিদুল হারাম ও নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন। খবরে বলা হয়েছে, এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদকে নির্বাচন করেছেন পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশা সালমান।
শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য। তিনি মসজিদুলর হারামের ইমাম ও খতিব শায়খ মাহের মুআইকিলির পরিবর্তে বিভিন্ন সময় নামাজের দায়িত্ব পালন করে থাকেন।
শায়খ ড. ইউসুফ আরাফার দিনের ইমাম হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান ড. শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। এসময় তিনি তার সফলতা কামনা করেন।
এছাড়াও শায়খ আব্দুর রহমান আস-সুদাইস পবিত্র দুই মসজিদে আগত মেহমানদের সেবার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, ৯ জিলহজ মসজিদে নামিরাহ থেকে হজের মুল খুতবা আরবিতে দেওয়া হবে। সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে। এবছর বাংলাসহ ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, হিন্দি, তামিল ও সোয়াহিলি মোট ১৪ ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ