1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৭৪ Time View

অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর হাতে আরও তিন ফিলিস্তিনি নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও প্রায় ২৯ জন আহত হয়েছেন।
আজ সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, জেনিনের ওপর চলমান (ইসরায়েলি) আগ্রাসনের ফলে দুইজন শহীদ এবং ২৯ জন আহত হয়েছে।
জানা গেছে, নিহত তিন ফিলিস্তিনিদের মধ্যে একজন নাবালক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) এবং আহমেদ সাকার (১৫)। ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও ইসরায়েলি মিডিয়া বলছে, ইসরায়েলি সেনারা আহত হয়েছে।
জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রুব এএফপিকে বলেন, ‘ইসরায়েলি বাহিনী ভোর ৪টার দিকে অভিযান শুরু করে। সেনাবাহিনী (জেনিন শরণার্থী) শিবির এবং ফজরের নামাজের পর শহরে প্রচুর ব্যাপক আক্রমণ চালিয়েছে। সেখানে প্রচুর গুলিবর্ষণের ঘটনা ঘটে।’
খবর আরব নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ