1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

ভিসা আবেদন ফি বাড়াল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৮২ Time View

সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) আবেদন প্রক্রিয়ার ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, বর্ধিত এই ফি শনিবার (১৭ জুন) থেকে কার্যকর হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা (বি১/বি২) এবং অন্যান্য আবেদনমুক্ত এনআইভি, যেমন স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ ডলার (প্রায় ১৭ হাজার ২৮৭ টাকা) থেকে ১৮৫ ডলার (প্রায় ২০ হাজার টাকা) করা হয়েছে।
অস্থায়ী কর্মীদের (H, L, O, P, Q ও R শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদনভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার (২০ হাজার ৫২৯ টাকা থেকে প্রায় ২২ হাজার ১৫০ টাকা) করা হয়েছে।
চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (E শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার (২২ হাজার ১৫০ টাকা থেকে ৩৪ হাজার ৩৫ টাকা) করা হয়েছে।
সূত্র: ভয়েস অব আমেরিকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ